আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় - The News Lion

আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়

 


দি নিউজ লায়ন;  সোমবার  ২১ জুন ৮ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায়। করোনা পরিস্থিতির কারণে বেশির ভাগ জায়গাতেই ভার্চুয়ালি এই যোগা দিবস পালিত হয়েছে । কোথাও আবার  স্বাস্থ্যবিধি মেনে  এবং শারীরিক দূরত্ব বজায় রেখে যোগ দিবস পালিত হয়েছে  ।


পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লাচকের স্বামী বিবেকানন্দ যোগা মিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় ওই গ্রামের আমবাগানে। ৫০ জনেরও বেশি শিশু, মহিলা,পুরুষ এই যোগ দিবসে অংশ নেন । 


প্রশিক্ষক অসিত দত্ত বলেন ,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে যোগা দিবস পালিত হয়েছে এবং সকলে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন । পাশাপাশি এদিন সবুজায়নের বার্তা দিতে চারাগাছ রোপণের কর্মসূচিও অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই চারা গাছ লাগানোর কাজে হাত লাগায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.